ডেস্ক রিপোর্ট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
একই সাথে আগামী ২ মে আবাসিক হলগুলো খুলে দেওয়ার এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সভাকক্ষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১০১ তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কুয়েট কর্তৃপক্ষ।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিএম/জ/রা



