― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, আহত ২

কাঠালিয়া প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে মোটর সাইকেল চাপায় জেসমিন বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় মোটর সাইকেল চালক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  আক্তারুল ইসলাম জনিসহ আহত হয়েছে ২ জন।


আজ বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়া ব্র্যাক অফিসের সামনে কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জেসমিন বেগম কাঠালিয়া উপজেলার শৌলজলিয়া  বলতলা গ্রামের সুলতান শেখের স্ত্রী। মোটর সাইকেল চাপায় ওই নারী আহত হয়ে ভান্ডারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  আজ বিকেলে মারা যান।

কাঠালিয়া থানা অফিসার (ওসি) ইনচার্জ মংচেনলা জানান, রাস্তা পারারের সময় একটি মোটর সাইকেল জেসমিন বেগমকে চাপা দিয়ে মোটরসাইল দুর্ঘটনায় পরে চালকসহ মোট ৩ জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভান্ডারিয়া হাসপাতলে বিকেলে ওই নারী মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবার নেবার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। তাদের কোন অভিযোগও নেই। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।