কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সুমন মালীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে কাঠালিয়া উপজেলা বিএনপি। গতকাল শনিবার সকালে উপজেলা বিএনপির পক্ষে সুমন মালীর হাতে সাহায্য তুলে দেন আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য অলিউল রহমান মুন্সী।
গত বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে সুমন মালীর ঘরে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন কাঠালিয়া উপজেলা বিএনপি’ (ভারপ্রাপ্ত) সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী।
আখতার হোসেন নিজাম মীরবহর বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমাদের ছুটে যাওয়া ও সার্বিক সহায়তার নির্দেশ দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই। ঝালকাঠি ১ আসনের গণমানুষের এই নেতা শুধু দলীয় নেতাকর্মীদের জন্যই নয় বরং সাধারণ মানুষের সব বিপদ-আপদে পাশে এসে দাঁড়ান।



