― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

এখনো ছাপা বাকি সাড়ে ১৫ কোটি পাঠ্যবই

ডেস্ক রিপোর্ট : ফেব্রুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মাস শেষ হতে মাত্র ১৫ দিন বাকি থাকলেও ছাপা বাকি রয়েছে প্রায় সাড়ে ১৫ কোটি বই।

সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বই। এ অবস্থায় মার্চের আগে সব বইয়ের কাজ শেষ হবে না বলে মনে করছেন প্রেস মালিকরা।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন,  পর্যাপ্ত বাইন্ডার না থাকায় ২৬ কোটি বইয়ের মধ্যে তিন কোটির বাইন্ডিং বাকি রয়েছে। এ ছাড়া যেসব বিষয়ের পরীক্ষা হবে না, সেসব বই আমরা পরে ছাপাচ্ছি।

এমন বইয়ের সংখ্যা তিন কোটি। সেই হিসাবে আমাদের গুরুত্বপূর্ণ ১১ কোটি বই বাকি রয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত বইয়ের কাজ শেষ করতে।

বিএম/জ/রা