― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

উজিরপুরে মেজর জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবি

বরিশাল মেইল ডেস্ক

বরিশালের উজিরপুরে মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলকে বীরউত্তম খেতাবে ভূষিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে সহস্রাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জাতীয় সমাজতানি্ত্রক দল জাসদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের সব সম্মান ও সম্মাননার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশালের সাবেক সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালক ডাক্তার আব্দুর রহিম সিকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল।

ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।