― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

বরিশাল মেইল ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, সহ–উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন।

আজ শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন পদত্যাগী সহ–উপাচার্য মাহবুবুর রহমান। তিনি বলেন, একই সঙ্গে উপাচার্য ও কোষাধ্যক্ষও পদত্যাগ করেছেন। তাঁরা তিনজনই গত বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে উপাচার্য ও কোষাধ্যক্ষের মুঠোফোনে গত বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত বিভিন্ন সময়ে একাধিকবার ফোন দিলেও তাঁরা ফোন ধরেননি। এ জন্য তাঁদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।