আন্তর্জাতিক ডেস্ক : এবার ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন।
উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে তার তাঁবুতে ইসরায়েলি হামলায় তিনি প্রাণ হারান।
আজ বৃহস্পতিবার ভোরে হামাস-অনুমোদিত সংবাদমাধ্যম জানিয়েছে এই তথ্য। ইসরায়েল গাজায় তাদের অভিযান পুনরায় শুরু করার পর থেকে তিনিই সর্বশেষ নিহত ব্যক্তি।
কুদস নিউজ নেটওয়ার্কও হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিবেদন করেছে। মাটিতে আবৃত অবস্থায় আল-কাউয়ার মৃতদেহের একটি ছবি প্রকাশ করেছে তারা। হামাস-পরিচালিত আল-আকসা টেলিভিশন জানিয়েছে, জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন।
একই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন ও দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে।
বিএম/জ/রা



