ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখল নিয়ে সাদ ও যোবায়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের এ ঘটনা ঘটে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, নিহতদের মধ্যে একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) এবং অপরজন ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বাসিন্দা বেলাল (৬০)।
তিনি আরও বলেন, সংঘর্ষে আহত দু’জনকে হাসপাতালে নেওয়া হলে বাচ্চু মিয়া স্থানীয় হাসপাতালে এবং বেলাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় কাজ করছে।
বিএম/সজীব



