ক্রিড়া ডেস্ক : হারলেই বাদ, জিতলে টিকে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের আশা।
এই সমীকরণ সামনে ছিলো ইংল্যান্ড-আফগানিস্তানের।
সেই লক্ষ্য পূরণে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের অন্যতম জমজমাট লড়াই উপহার দিলো ইংলিশ-আফগানরা।
তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে অবশ্য শেষ হাসি হেসেছে আফগানিস্তান।
৮ রানের জয়ে তারা ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে।
শেষ ১২ বলে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ২ উইকেট, আর ইংলিশদের ১৮ রান। তাদের টেলএন্ডার ব্যাটাররা সেই সমীকরণ মেলাতে পারেননি।
ইংল্যান্ডের একেবারে মুখের কাছ থেকে আহার কেড়ে নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাইরা। আফগানিস্তানের ৩২৫ রানের জবাবে ইংল্যান্ড ৩১৭ রানে অলআউট হয়ে গেছে।
বিএম/জ/রা



