ক্রিড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩২৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। আইসিসির কোনো ইভেন্টে এটি তাদের সর্বোচ্চ রানের রেকর্ড।
দলকে রেকর্ড সংগ্রহ এনে দেয়ার পথে একাই ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম।
ইংলিশদের পক্ষে ৬৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন জফরা আর্চার। ৫ ওভার বল করে ২৮ রান খরচায় ২ উইকেট নেন লিয়াম লিভিংস্টোন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না আফগানিস্তানের। আর্চারের তোপে পড়ে দলের খাতায় ৩৭ রান যোগ করতেই ৩ উইকেট হারায় তারা। রহমানউল্লাহ গুরবাজ ৬, সেদিকুল্লাহ আতল ও রহমত শাহ ৪ রান করে আর্চারের বলে আউট হন।
চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির সঙ্গ নিয়ে দলের হাল ধরেন ওপেনার ইব্রাহিম জাদরান। দুজনের জুটিতে আসে ১০৩ রান। ৬৭ বলে ৩ চারের মারে ৪০ রান করে শহীদি আউট হলেও ক্রিজে আধিপত্য বজায় রাখেন ইব্রাহিম।
বিএম/জ/রা



