― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের ড্র

ক্রিড়া ডেস্ক: দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বৃহস্পতিবার ম্যাচটি ছিল অনেকটাই ‘ভার্চুয়াল ফাইনাল’। দুই দলের যে কেউ জিতলেই চ্যাম্পিয়ন, তবে তা আর হয়নি।

ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় শিরোপা নির্ধারণে অপেক্ষা বাড়ল।

শেষ ম্যাচের ফল দিয়েই নির্ধারিত হবে কার হাতে উঠছে শিরোপা। ৪ ম্যাচ থেকে সমান ১০ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। কারণ দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা।