― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনেই এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে আইনজীবীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে আদালতে আনা হয়। বিচারক আদালতে আসার পরে প্রচলিত নিয়ম অনুযায়ী, আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের আদালত কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয়।

এসময় কয়েকজন আইনজীবীকে সাংবাদিকদেরও ওই কক্ষ থেকে বেরিয়ে যেতে বলতে শোনা যায়।

ওই সময় ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন আইনজীবী এজলাস কক্ষেই কাউকে ঘিরে হট্টগোল তৈরি করে সেখান থেকে বেরিয়ে যেতে বলছেন। কয়েকজন তাদেরকে বাঁধা দিলেও কোনো কাজ হচ্ছে না।

হামলার শিকার সময় টেলিভিশনের সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম বলছেন, সাংবাদিক পান্নার জামিন শুনানীর নিউজ সংগ্রহ করতে সেখানে উপস্থিত ছিলেন তিনি। কয়েকজন আইনজীবী বাজে আচরণ করে সাংবাদিকদের এজলাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

নিজের পরিচয় দিয়ে কথা বলতে গেলে হঠাৎই কয়েকজন আইনজীবী তার ওপর হামলা করে বলে দাবি করেন তিনি।

“দূর থেকে ঝাপিয়ে একজন আমার বাম গালে ঘুষি মেরে বসে। আমার হাতে থাকা মাইক্রোফোন উঁচু করে বিচারকের দিকে এগোনোর চেষ্টা করলে তার সামনেই চারদিক থেকে আমাকে মারপিট করা হয়। এসময় বিচারক উঠে কোর্ট থেকে বেরিয়ে যান,” বলে জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হাসান নয়ন বলছেন, আদালত কক্ষে শুনানীর আগে হঠাৎই হট্টগোল শুরু হয়। “একজনকে মারধর করতে দেখে আমি গিয়ে তাকে সেইভ করার চেষ্টা করি। সেখানে আসলে কী হয়েছিল সে বিষয়ে আমি নিশ্চিতভাবে জানি না।’

প্রসঙ্গত, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন নামঞ্জুর করেন আদালত।