আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমা, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা বদরুদ্দেজা লস্কর, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, জেলা উত্তর যুবদল সদস্য হেমায়েত তালুকদার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেনসহ প্রমুখ।
বিএম/জ/রা



