আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২ জানুয়ারী ) সকালে ওয়াকাথন ও মুক্ত আড্ডার উদ্ভোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
উদ্ভোধন শেষে ওয়াকাথন উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে সমাজসেবা দিবসের মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান, আলোশিখা এনজিও’র পরিচালক মৃদুল হালদারসহ প্রমুখ।
বিএম/জ/রা



