― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় ছোট ও বড় পর্দার অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।

আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।

ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা অমি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।’

এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল আপার । পরে তাকে একটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

বিএম/জ/রা