বরিশাল মেইল ডেস্ক
ভোলায় পুলিশের অনুপস্থিতিতে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।
জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দাফিত্ব পালন করা শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, ফুলকুঁড়ি, বিএনসিসিসহ ৬০ জনের মধ্যে এ সনদপত্র বিতরণ করা হয়।



