― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিনজন গ্রেফতার

বরিশাল মেইল ডেস্ক:

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে তিনজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে।

০১ নভেম্বর ২০২৪ তারিখ (শুক্রবার) রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ০৩ জন দুষ্কৃতকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) থেকে যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।