― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

ভারতের সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার

ডেস্ক রিপোর্টঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে হায়দ্রাবাদ পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের পেছনে রয়েছে গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদে ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ার শোতে পদদলিত হয়ে একজন নারীর মৃত্যুর ঘটনা।

প্রিমিয়ার শো চলাকালে পদদলিত হয়ে ৩৯ বছর বয়সী এক নারী মারা যান এবং আরও কয়েকজন আহত হন। ওই শোতে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। দুর্ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। হায়দ্রাবাদ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আল্লু অর্জুন ও তার নিরাপত্তা দলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশনের একদল কর্মকর্তা শুক্রবার সকালে অভিনেতার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার জন্য আল্লু অর্জুন ছাড়াও তার নিরাপত্তা দল এবং প্রিমিয়ার শো আয়োজক সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এই ঘটনাতে তাদের অবহেলার বিষয়টি স্পষ্ট হয়েছে।

এ ঘটনার পর আল্লু অর্জুনের গ্রেফতার দক্ষিণী চলচ্চিত্রজগতে তোলপাড় সৃষ্টি করেছে। ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার গ্রেফতারকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকেই বিষয়টিকে অতিরঞ্জিত বলে দাবি করছেন।

বিএম/সজীব