― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা করেন।

বিচারপতি এবিএম খাইরুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় মামলাটি করা হয়েছে।

এদিকে, গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে।

ফতুল্লা মডেল থানায় মামলাটি করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম। মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক।