ক্রিড়া ডেস্ক: সৌদি ক্লাব আল হিলালে যোগ দেয়ার পর মেয়াদ শেষ হওয়ার আগেই সেখান থেকে বিদায় নেন নেইমার জুনিয়র।
এরপর শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ মাত্র ছয় মাস।
ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে নেইমারের এক বছরের ঐচ্ছিক চুক্তির শর্ত রয়েছে।
পরিস্থিতি অনুকূলে থাকলে এবং নিজেকে ভালো অবস্থানে দেখতে পারলে আরও এক বছর সেখানে থাকার সুযোগ রয়েছে।
ফর্মে ফিরতে পারলে নেইমার ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও রয়েছে।
নেইমারের বয়স মাত্র ৩৩ বছর। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এত কম সময়ের চুক্তি করলেন তিনি?
নেইমার বলেন, এই চুক্তি শুধু আমার এবং সান্তোসের জন্য নয়, এটি একে অপরকে সহায়তা করার চুক্তি।
বিএম/জ/রা



