― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

শেবাচিমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের কারণে হয়রানিতে যুক্ত ডাক্তারদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ

বরিশাল প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, আন্দোলনরত শিক্ষার্থী ও চিকিৎসকদের তালিকা করে সরকারি সংস্থার কাছে প্রদান, আন্দোলনরতদের ভয়ভীতি প্রদর্শন ও বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে অবস্থান নেয়া চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করেছেন শেবাচিমের পরিচালক ডা. এইচ.এম. সাইফুল ইসলাম।

হাসপাতালটির পরিচালক স্বাক্ষরীত এক অফিস আদেশে হাসপাতালটির সাবেক পরিচালক ও অধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণা করা হয়, এছাড়াও অভিযুক্ত চারজন চিকিৎসিককে অবিলম্বে বদলির ব্যবস্থা ও ছয়জন ইন্টার্ন চিকিৎসকের ইন্টারশিপ দুই বছেরের জন্য স্থগিত করা হয়।