― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

শীতের ঘন কুয়াশায় ঢাকা কুয়াকাটা, পর্যটকদের ভোগান্তি

ডেস্ক রিপোর্টঃ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটা। জানুয়ারির শেষ দিকে এসে শীতের প্রকোপ আর ঘন কুয়াশা উপকূলীয় অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। পর্যটনকেন্দ্রিক এলাকা হওয়ায় কুয়াকাটায় আসা পর্যটকরা এই ঘন কুয়াশার কারণে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই হোটেলে অবস্থান করছেন, আর বেশিরভাগ দোকানপাটও আগেভাগে বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে কুয়াশার পরিমাণ বাড়তে শুরু করে। রাত যত গভীর হয়, কুয়াশার ঘনত্ব ততই বাড়ে। কুয়াশায় ঢাকা পড়ায় রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। ছোট-বড় সব ধরনের যানবাহন ধীর গতিতে চলছে, কারণ হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে খুব অল্প দূরত্বেই পৌঁছাতে পারছে। রোড লাইটগুলোকেও কুয়াশার চাদরে ঢেকে যেতে দেখা গেছে।

ঢাকা থেকে বেড়াতে আসা নজরুল ইসলাম দম্পতি জানান, কুয়াকাটায় এসে সমুদ্র উপভোগ ও রাতে সৈকতে সময় কাটানোর জন্য পরিকল্পনা করেছিলেন, কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি সম্ভব হয়নি। এমনকি সৈকতের কাছাকাছি সামুদ্রিক মাছ ফ্রাই ও বারবিকিউ উপভোগ করতেও সমস্যা হচ্ছে।

ইজিবাইক চালক জাফর গাজী বলেন, “ঘন কুয়াশার কারণে রাস্তায় গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আজ রাস্তায় তেমন যাত্রীও নেই, তাই বাসায় ফিরে যাচ্ছি।”

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, “হঠাৎ ঘন কুয়াশার কারণে পুরো এলাকা ঢেকে গেছে। তবে রাস্তায় এবং বিভিন্ন চেকপোস্টে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

উপকূলের কুয়াকাটা ছাড়াও বালিয়াতলী, ধুলাস্বর, আলীপুরসহ আশপাশের এলাকাগুলোও ঘন কুয়াশায় ঢেকে গেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের কয়েকদিন কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে, তবে দিনের বেলায় আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে।

বিএম/সজীব