― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে : তিশা

বরিশাল মেইল ডেস্ক

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। অসংখ্য নাটকের পাশাপশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। তবে ভক্তদের প্রশ্ন, তিনি কি কখনো বড় পর্দায় কাজ করবেন? কাজ করলে, সেটা কবে? ভোলায় একটি শোরুম উদ্বোধনকালে এ প্রশ্নের উত্তর দিয়েছেন তিশা।

অভিনেত্রী বলেন, ‘দর্শক যেহেতু চায়, তাই খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে। এটা আমি বলতে পারি, বাকিটা আল্লাহ ভরসা। দর্শকের সাপোর্ট ও দোয়া থাকলে অবশ্যই আমাকে বড় পর্দায় দেখা যাবে।’

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা শহরের উকিল পাড়ায় একটি পোশাক ব্র্যান্ডের শাখা উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।