― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

রোনালদোর পেনাল্টি মিস, আল নাসরের বিদায় কিংস কাপ থেকে

ক্রীড়া ডেস্ক

খেলার দ্বিতীয়ার্থের যোগ করা শেষ সময়ে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি থেকে একটা সুযোগ তৈরি হলেও খেলায় সমতা ফেরাতে ব্যর্থ হয় ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল মিসের কারণে আল-তাউয়ুনের কাছে ম্যাচটি হেরে যায় আল নাসর। মঙ্গলবার রাতে সৌদি আরবের কিংস কাপের শেষ ষোলোতে ১-০ গোলে হেরেছে আল নাসর।

জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আল-তাউয়ুন । ম্যাচের ৭১ মিনিটে ওয়ালিদ আল-আহমেদের গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিল আল নাসর। তবে রোনালদো গোল করতে ব্যর্থ হন।

সৌদি ক্লাবটিতে এটি রোনালদোর প্রথম গোল মিস। এর আগে ১৮টি পেনাল্টিতেই গোল করেন এই পর্তুগিজ। আল নাসরের বিদায়ের দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল। আল তাই ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে নেইমারের দল।