― Advertisement ―

লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা

প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...

রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাসের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বরিশাল মেইল ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুর এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের লাধুর চর গ্রামের আবুল কাশেমের ছেলে রুহুল আমিনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় অভিনেত্রী রোকেয়া প্রাচী ও অরুণা বিশ্বাসকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আহত রুহুল আমিন নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন। এ দুজন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা ও ছেলে সজিব ওয়াজেদ জয়কে আসামি করে ১৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে ১৭৯ জনের নাম উল্লেখ এবং ৫০-৬০ জন অজ্ঞাত আসামি করা হয়।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই সোনারগাঁয়ের কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাদীকে কাঁচপুর এলাকায় গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। বর্তমানে তিনি পঙ্গুত্ব বরণ করে আছেন।