― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

রাজাপুরে রাত গভীরে শহীদ মিনারে ছাত্রলীগ-যুবলীগের শ্রদ্ধা; ভিডিও ভাইরাল

৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান প্রেক্ষাপটে ঝালকাঠির রাজাপুরে এক ব্যতিক্রমী শ্রদ্ধা নিবেদনের ঘটনা ঘটেছে। মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার রাত ১২টার পর রাজাপুরের একটি বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক ছাত্রনেতা ও যুবলীগ কর্মী খান রিজভী সাব্বিরের অনুসারীরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনসমক্ষে আসার ঝুঁকি থাকায় তারা অত্যন্ত গোপনে একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।

সাবেক এই ছাত্রনেতা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মুনিরুজ্জামান মনিরের ভাগিনা হিসেবে পরিচিত। ৫ই আগস্টের পর থেকে খান রিজভী সাব্বির সশরীরে এলাকায় সক্রিয় না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে বেশ সরব রয়েছেন। শুক্রবার রাতের এই শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও পরবর্তীতে সাব্বিরের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়, যা স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে। ভিডিওটিতে দেখা যায়, উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী তাঁর পক্ষে ভাষা শহীদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। প্রশাসনের কড়াকড়ি ও রাজনৈতিক চাপের মুখেও এই কর্মসূচি পালন করে নিজেদের অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের এই কর্মীরা।