― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

মা বাবার স্মরনে বিনামূল্যে চিকিৎসা দেন ডাঃ আলতাফ মাহমুদ

N Amin RaselAttachments10:14 PM (10 minutes ago)
to me

বরিশাল মেইল ডেস্ক : মা- বাবার স্মরণে বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা দেন উজিরপুরে ডাঃ আলতাফ মাহমুদ। প্রতিশুক্রবার বিনামূল্যে নিজ গ্রামে চিকিৎসা সহায়তা দিলেও বছরের এ সময়ে মা বাবার মৃতু্্যবার্ষিকীতে বিশেষ আয়োজন করে চিকিৎসা সহায়তা দেন বরিশাল ডায়বেটিস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আলতাফ মাহমুদ।

শুক্রবার ৮ নভেম্বর বরিশাল উজিরপুর উপজেলার কচুয়া গ্রামে  সকাল ৮ টায় শুরু হয়ে রাত ১০ টা অবদি নিবন্ধন হওয়া ১২০০ মানুষের বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলে।

কচুয়া গ্রামে ডাঃ আলতাফ মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা  প্রাঙ্গনে নিবন্ধন হওয়া রোগী প্রথমে টোকেন সংগ্রহ করে বিনামূল্যে  প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এর ডাঃ আলতাফ মাহমুদ এর নিকট চিকিৎসা পত্র নিয়ে নিদিষ্ট বুথে গিয়ে বিনামূল্যে ঔষধ সংগ্রহ করেন। এ আয়োজনে খুশি এলাকার সকল স্তরের জনগণ।

বাবুগঞ্জ উপজেলা থেকে আসা মোঃ হানিফ মৃধা জানান, প্রতি বছর ডাক্তার সাহেব মাইকিং করে জানান এ আয়োজনের কথা, সকালে এসেছি চিকিৎসা ও ঔষধ নিয়ে বাড়ি যাবো আমাকে আসার ভাড়াও দিয়ে দেন।

গ্রামের প্রাগ্গজন আবু বকর জানান,এ বিনামূল্যে চিকিৎসা আয়োজনে আমাদের আশেপাশের উপজেলা ও গ্রামের গরিব দুঃখী মানুষ উপকৃত হচ্ছেন,যদিও চিকিৎসা ফ্রি তবে ডাক্তার খুব আন্তরিক ভাবে চিকিৎসা সেবাদেন রোগীদের।

চিকিৎসা নিতে আসা দীপু রানী জানান, ফ্রি চিকিৎসা সহায়তা পেয়ে আমার খুব উপকার হয়,শহরে গিয়ে চিকিৎসা নিলে অনেক খরচ, গ্রামে বাড়ির কাছে ডাক্তারের চিকিৎসা পেয়েছি,ঔষধ পেয়েছি,ঔষধ খেয়ে আমরা ভালো বুঝি,এটা গরিবের জন্য খুব ভালো।

রুবি আক্তার জানান,গ্রামের বসে ডাক্তারের পরামর্শ ও সহায়তা পাওয়া বিশাল উপকার,এরপর দরকার হলে  আমাদের সপ্তাহের যেকোনো  শুক্রবার ডাঃ আলতাফ মাহমুদের চিকিৎসা নিতে পারবো।

বরিশাল ডায়বেটিস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আলতাফ মাহমুদ আয়োজন নিয়ে জানান, ৭ বছর ধরে আমার মা – বাবার স্মরনে তাহমিনা ওয়াজেদ চ্যারিটি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি,মানুষের কল্যানের জন্য, মানুষের উপকারের জন্য।আসলে পরোপকারে যে এতো তৃপ্তি তা বলে শেষ করা যাবে না।

উজিরপুর উপজেলাসহ বাবুগঞ্জ, গৌরনদীর উপজেলায় মাইকিংকরে চিকিৎসা নেওয়ার জন্য আহবান করা হয়েছে এবং অত্রএলাকার জনগন এখানে চিকিৎসা নিতে আসে এবং দূর থেকে আসা অসহায়দের ভাড়াও সহায়তা করা হয় সাধ্যমত।আলতাফ মাহমুদ আরও বলেন একটা মানুষকে খাবার দেয়া,চিকিৎসা দেয়া,ঔষধ দেয়া হলো এবং রোগ মুক্তি হলো এটা যে শান্তি, এটা পৃথিবীর কোনো কিছুতে নেই।

আয়োজনের ব্যবস্থাপক ফিরোজ খান জানান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, রক্ত গ্রুপ নির্নয় সেবা,চিকিৎসা সেবা শেষে বিনামূল্যে ঔষধ পেয়ে অত্র অঞ্চলের সকল স্তরের জনগণ খুব উপকৃত হয়।আমাদের ঔষধ বিতরণ জন্য ৩ হাজার চিকিৎসা পত্রের ঔষধ  ব্যবস্থা রয়েছে। এ আয়োজনে বছর জুড়ে প্রতিশুক্রবার চিকিৎসা সহায়তা  চলতে থাকে।

আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে ধামুরা ব্লাড ডোনার্স ক্লাব।