আন্তর্জাতিক ডেস্কঃ
‘মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু।’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘোষণা দিয়েছেন। খবর সিএনএনের।
হায়দার নামটি সাধারণত হযরত আলী (রা.)-এর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যাকে শিয়া মুসলমানরা নবী হযরত মুহাম্মদ (সা.) এর উত্তরসূরি এবং প্রথম ইমাম হিসেবে মনে করেন।
খামেনি ইংরেজিতে এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেন, ‘সন্ত্রাসী জায়নবাদী শাসনের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিক্রিয়া জানানো উচিত। আমরা জায়নবাদীদের কোনো রহম করব না।’



