― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ভোলায় পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ৯ জন গ্রেফতার

ভোলা প্রতিনিধি :
ভোলার বোরহানউদ্দিনে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে দায়ের করা মামলায় এ পর্যন্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ গতকাল রবিবার বিকালে জেলার শশিভূষণ থানা এলাকার একটি গুচ্ছগ্রাম থেকে ২ আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৮ এর একটি দল। র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া ২ আসামি হলেন- মো. মিজানুর রহমান ও রাসেল আহমেদ। তারা দু’জন আপন ভাই। তাদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাটামারা গ্রামে। তারা মামলার এজাহারভুক্ত ৪ ও ৫ নম্বর আসামি।

উল্লেখ, গত ৬ জানুয়ারি বোরহানউদ্দিন থানার দুই পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলমাস এবং নুরুল ইসলাম বাটামারা গ্রামে নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে আসামির তর্কবিতর্ক বাঁধে। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের উপর হামলা করে। হামলায় পুলিশের ওই দুই কর্মকর্তা আহত হন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ্য এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। এরমধ্যে ঘটনার দিন রাতে পুলিশ অভিযান চালিয়ে ২ নারীসহ ৬ জনকে গ্রেফতার করে। গেল ৩ দিনে গ্রেফতার করা হয় আরো একজনকে।

ভোলা পুলিশ সুপার (এসপি) মো. শরীফুল হক বলেন, এ ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতার করা হবে। নির্দোষ কেউ যেন আসামি হয়ে হয়রানির শিকার না হয়, সেদিকে পুলিশ লক্ষ্য রাখবে।