― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে হত্যার হুমকী

ক্রীড়া ডেস্ক:
ভারতীয় ক্রিকেট তারকা মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত রোববার (৪ মে) ইমেইলের মাধ্যমে এই হুমকি পান তিনি। হুমকী পাওয়ার পর উত্তরপ্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করেছেন শামির ভাই মোহাম্মদ হাসিব।

ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হাসিব অভিযোগে উল্লেখ করেছেন, ‘রাজপুত সিনদার’ নামের একজন ব্যক্তি শামিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে এক কোটি টাকা দাবি করেছেন।

এফআইআরটি ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ২০২৩-এর ৩০৮ (৪) ধারা এবং তথ্য প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় নথিভুক্ত করা হয়েছে।

ভারতের হয়ে গেলো চ্যাম্পিয়নস ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন শামি। সেখানে পাঁচ ম্যাচে ৯ উইকেটের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে এক ম্যাচে নিয়েছেন ৫টি উইকেট।

বর্তমানে আইপিএল ২০২৫-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন শামি।