― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বিএনপি নেতার পায়ুপথে মিলল দুই হাজার পিস ইয়াবা

ডেস্ক রিপোর্টঃ কক্সবাজারের টেকনাফে নুর আহমদ নামের এক বিএনপি নেতার পায়ুপথ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ জুলাই) রাতে তাকে আটক করা হয়। আটক নুর আহমদ নাজিরপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে খবর পেয়ে টহল জোরদার করা হয়।

কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পায়ুপথে ইয়াবা রয়েছে।

তিনি আরও বলেন, পরে তার পায়ুপথ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো তিনি কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরো বলেন, মাদক উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, পায়ুপথে ইয়াবাসহ আটকের পর সমালোচনার মুখে নুর আহমদকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।