― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র বিতরন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকে মনোনয়ন পত্র বিতরন শুরু হয় বলে জানিয়েছেন নির্বাচন উপ-পরিষদের আহবায়ক এ্যাড. মোখলেচুর রহমান বাচ্চু।

তিনি জানান, আজ দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরন করা হয়েছে।

নির্বাচনে অংশ নিতে মোট ৬৪ জন ফরম সংগ্রহ করেছে। এর মধ্যে সভাপতি পদে ৬ জন, সাধারন সম্পাদক পদে ১১ জন, সহ-সভাপতি পদে ৯ জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ১৪, অর্থ সম্পাদক পদে ৬ জন ও কার্য নির্বাহী সদস্য পদে ১৮ জন ফরম সংগ্রহ করেছেন।

আগামী ২৬ জানুয়ারী মনোনয়ন পত্র জমা নেয়া হবে।

আরো জানান, ২৭ ফেব্রুয়ারী প্রার্থীদের খসরা তালিকা প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার ও ২৯ জানুয়ারী চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।



শুধু বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেছে।

সভাপতি পদে ৬জন এরা হচ্ছে নাজিম উদ্দিন আহমেদ পান্না,সাদিকুর রহমান লিংকন,মুজিবর রহমান নান্টু,এস এম আবদুল্লাহ, আবুল কালাম আজাদ ইমন,মো: আলী হায়দার বাবুল।

সহ-সভাপতি, সৈয়দ মোঃ হানিফ, সৈয়দ মাসুম মিয়া রেজা, মনির হোসেন খান , অসীম কুমার বাড়ৈ,মোঃ তারিকুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ ইউনুস মিয়া, মোঃ আব্দুল বারেক,নুরুল হক দুলাল।

সাধারণ সম্পাদক পদে ১১ জন এরা সবাই বিএনপি, সালাউদ্দিন মাসুম,মীজা মো:রিয়াজ হোসেন,এইচ এম মজিবর রহমান সবুজ, আবুল কালাম আজাদ ইমন,মোঃ আজাদ হোসেন, আনোয়ার হোসেন।

প্রসঙ্গত: আগামী ১৩ ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি একজন, সহ-সভাপতি দুইজন, সাধারন সম্পাদক একজন, যুগ্ম সাধারন সম্পাদক পদে একজন, অর্থ সম্পাদক পদে একজন ও কার্য নির্বাহী সদস্য পদে চারজন নির্বাচিত হবে।

এদিকে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সহ সকল প্রকার অনুষ্ঠান বর্জন করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও বাম জোট সমর্থিত গনতান্ত্রিক আইনজীবী পরিষদ।

বিএম/জ/রা