নিজস্ব প্রতিবেদক: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বরিশালে সিক্সার্স ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার ( ১৩ জানুয়ারি) সকাল ১০ টায় নগরীর বেলস্ পার্কে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে সিক্সার্স ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,এনডিসি মুহম্মদ হিরুজ্জামান ।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শামীম চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার-মোঃ সাইদুল ইসলাম।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সিক্সার্স ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৪ টিম অংশগ্রহণ করেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
বিএম/জ/রা



