― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে রাষ্ট্র মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফার প্রচারপএ বিতরন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির দেওয়া ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে নিয়ে যেতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর লক্ষ্যে বরিশাল সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৩১ দফার প্রচারপএ এবং অসহায়-দুঃস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার(৪ জানুয়ারি) চরহোগলা গিলাতলি পশুরীকাঠী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

চরহোগলা গিলাতলি পশুরীকাঠী কল্যান পরিষদ সভাপতি মো: মাহাবুব হোসেন খান বকু মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সাবেক চেয়ারম্যান ৫নং চরমোনাই ইউনিয়ন আ:ছালাম রাড়ী,সাবেক সভাপতি সোহেল হাওলাদার,যুগ্ন-আহবায়ক চরমোনাই ইউনিয়ন জসিম উদ্দিন,৮নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হনুফা বেগমসহ চরমোনাই ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা ও আয়োজনে ছিলেন সেচ্ছাসেবক দলের নেতা সুরুজ খলিফা ও সংগঠনের সাধারন সম্পাদক মো:আল-আমিন চৌকিদার ।

বিএম/জ/রা