বরিশাল অফিস :: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে বিএনপি।
শনিবার ( ৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি বের করে, যা শেষ হয় পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালের দিকে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি সমাবেশের পরিবেশকে উদ্দীপ্ত করে তোলে।



