― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে দুর্নীতির মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

বরিশাল মেইল ডেস্ক

জ্ঞাত আয়-বর্হিভূত সম্পদ অর্জন, মিথ্যা তথ্য প্রদানের দায়ে এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ আগস্ট) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ রায় দেন।

দণ্ডিতরা হলেন- ভাণ্ডারিয়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা শাহনাজ পারভীন এবং তার স্বামী একই গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান।

আদালতের বেঞ্চ সহকারী আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

বেঞ্চ সহকারী আবুল বাশার বলেন, ২০১৭ সালের ২৭ জুলাই দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে শাহনাজ পারভীনের ১২ লাখ ৬৪৯ টাকার তথ্য গোপন, ৩৪ লাখ ২৩ হাজার ৮০০ টাকার মিথ্যা তথ্য দেওয়া এবং ৫০ লাখ ৬২ হাজার ৬৪৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে।

তিনি বলেন, এ ঘটনায় ২০১৮ সালের ৬ আগস্ট দুদকের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী বাদী হয়ে শাহনাজকে আসামি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে স্ত্রীকে সহায়তার অভিযোগে মাহফুজুরসহ শাহনাজের বিরুদ্ধে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আবুল বাশার আরও বলেন, রায়ে শাহনাজকে দুই ধারায় ৫ বছর কারাদণ্ড, ৪১ লাখ চার হাজার ৮৪৭ টাকা জরিমানা অনাদায়ে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর তার স্বামী মাহফুজুরকে তিন বছর কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় স্বামী-স্ত্রী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। পরে দুজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।