― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে টেকসই জ্বালানি ব্যবস্থার সম্ভাবনা নিয়ে নাগরিক সংলাপ

বিশেষ প্রতিনিধি : বরিশালে “টেকসই জ্বালানির ভবিষ্যৎ ও বিকল্প জ্বালানি ব্যবস্থার সম্ভাবনা” শীর্ষক এক নাগরিক সংলাপে বক্তারা বলেছেন, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং দেশীয় সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

বুধবার (৫ মার্চ) দুপুরে নগরের সদর রোডের বিডিএস মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের নেতা, শিক্ষার্থী ও নগরের বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।

পরিবেশবাদী সংগঠন প্রান্তজন, ক্লিন এবং বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডাব্লিউজিইডি) যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।

সংলাপে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে পুরো পৃথিবীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এই সংকটকে আরও গভীর করছে। বক্তারা নবায়নযোগ্য শক্তির প্রসার এবং ক্লিন এনার্জির (পরিচ্ছন্ন জ্বালানি) ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবও হ্রাস পাবে।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উপ-মহাব্যবস্থাপক জাহিদা খানম, পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ওজোপাডিকো) বরিশাল অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক মিস্ত্রি এবং বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী অহেদ মুরাদ।

সংলাপে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলা সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন।

বিকল্প জ্বালানি পরিকল্পনা বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনের প্রধান নির্বাহী হাসান মেহেদি। সংলাপটি সঞ্চালনা করেন প্রান্তজনের প্রধান নির্বাহী তৌহিদুল ইসলাম শাহাজাদা।

বিএম/জ/রা