― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বন কর্মকর্তাকে পেটালো ইউপি সদস্য

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক বন কর্মকর্তাকে পেটালো ইউনিয়ন পরিষদের সদস্য। পেটানোর পরে জোরপূর্বক সাদা এবং হলুদ রঙের ৬টি কাগজে ১২ টি স্বাক্ষর নেয় ওই সদস্য।

বুধবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোনার চর সংলগ্ন বড় খালের মুখে এ ঘটনা ঘটে।

ইউপি সদস্যের কাছে মারধরের শিকার ওই বন কর্মকর্তা হলেন এ.কে.এম ফজলুল হক। তিনি চরমোন্তাজ রেঞ্জের সোনারচর বিটের বিট কর্মকর্তা পদে দায়িত্বরত রয়েছেন। এ ঘটনায় বুধবার রাতেই রাঙ্গাবালী থানায় ফজলুল হক সাধারন ডায়েরি করেছেন। তবে এসব ব্যাপারে কিছুই জানে না বলে জানায় চরমোন্তাজ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কে.এম মনিরুজ্জামান আর বিট কর্মকর্তা বলেছেন রেঞ্জ কর্মকর্তা ঘটনার ব্যাপারে অবগত, তাকে পটুয়াখালী ডেকেছে।

জানা গেছে, সংরক্ষিত বনায়নের মধ্যে মহিষ-গরু প্রবেশের জন্য বিট কর্মকর্তাকে ম্যানেজ করার জন্য একপক্ষ মহিষের মালিকদের থেকে মোটা অংকের টাকা উত্তোলন করেছিল। বিট কর্মকর্তার সাথে সেই টাকা সমন্বয় না করায় অবৈধভাবে বনায়নে মহিষ প্রবেশের দায়ে মামলা ঠুকে দেওয়া হয়। সেই মামলার রেশ ধরে চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা গ্রামের ইউপি সদস্য বেলায়েত হোসেন লোকমান এর নেতৃত্বে তার ভাই মাসুমসহ ৪ জন একটি মাছ ক্রয়ের ট্রলার (ক্রেরিং) নিয়ে সোনার চরের বড় খালের মুখের একটু ভিতরে এসে বিট কর্মকর্তাকে এলোপাতারিভাবে মারধর করে। পরে সাদা এবং হলুদ রঙের ছয়টি কাগজে ১২ টি স্বাক্ষর নেয় ইউপি সদস্য লোকমান ও তার লোকজন। লোকমানের অবৈধ কাজে বিট কর্মকর্তা বাধা প্রদান করিলে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সোনারচর বিট কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক বলেন, আমি পটুয়াখালী যাচ্ছি। স্যারের সাথে কথা বলে জানাচ্ছি। অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য বেলায়েত হোসেন লোকমান বলেন, বিট কর্মকর্তার সাথে কোন ঘটনা ঘটেনি। 

চরমোন্তাজ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কে.এম মনিরুজ্জামান বলেন, এমন ঘটনা আমি জানি না। আমাকে কেউ বলেনি। খোজ নিয়ে দেখছি।