― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ফরচুন বরিশালের সবাই পেল আইফোন

ডেস্ক রিপোর্ট :
চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জিতে উচ্ছ্বসিত বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকা ফরচুন গ্রুপও। তারই নমুনা দেখা গেল খেলোয়াড়দের বাড়তি বোনাসে।

চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই বোনাসের খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোন ১৬ পৌঁছে দেওয়া হয়েছে।

বিপিএলের একাদশ আসরে চ্যাম্পিয়ন হয়ে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার জিতেছে ফ্রাঞ্জাইজিটি। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে তারা।