সামাজিক যোগাযোগ মাধ্যমে টলিপাড়ার প্রযোজক শ্রীকান্ত মোহতার পরিচয়ে টাকা চাওয়া হচ্ছে! তারপর অভিনেত্রীদের হোটেলে ডাকা হচ্ছে অডিশনে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন টলি অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। টলিপাড়ার নামী প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শ্রীকান্ত মোহতা। তাই তিনি যদি কোনও অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন, তা হলে উল্টো দিক থেকে উত্তর আসাটাই স্বাভাবিক। মৌমিতাও উত্তর দিয়েছিলেন। কিন্তু, ফাঁদে পড়ার আগেই ভুল বুঝতে পারেন অভিনেত্রী। এ ঘটনায় সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিনেত্রী জানান, শ্রীকান্তের নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ইন্ডাস্ট্রির বহু পরিচিত শিল্পীকে ওই প্রোফাইলের বন্ধু হিসাবে দেখেছেন বলে, প্রোফাইলটি যে ভুয়ো তা তিনি বুঝতে পারেননি। মৌমিতার দাবি, ওই প্রোফাইল থেকে সরাসরি তাকে কাজের প্রস্তাব দেওয়া হয়। মেসেঞ্জারে কল করে নিজেকে প্রযোজক শ্রীকান্ত মোহতা দাবি করে হিন্দিতে এক জন ব্যক্তি কথাও বলে। মৌমিতা বলেন, আমি সিড নামের একটি ছেলের সঙ্গে দেখা করি। মৌমিতা জানিয়েছেন, সেই ব্যক্তি কসবার একটি ক্যাফেতে তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু চিত্রনাট্যের গোপনীয়তার স্বার্থে তিনি অভিনেত্রীর গাড়িতেই বসেন। মৌমিতার কথায়, ছেলেটি যে ভাবে কথা বলে, তাতেই বুঝতে পারি ইন্ডাস্ট্রির কর্মপদ্ধতি সম্পর্কে সে ওয়াকিবহাল। অদিতি রায়ের পরিচালনায় আবীর চ্যাটার্জীর সঙ্গে একটি ছবির জন্য আমাকে অডিশন দিতে বলা হয়। তারপর অডিশনের জন্য নিকটবর্তী একটি হোটেলে মৌমিতাকে নিয়ে যাওয়া হয়। মৌমিতার দাবি, ততক্ষণে তিনি বুঝে গিয়েছেন কোনও গোলমাল হচ্ছে। তাই হোটেল থেকে বেরিয়ে আসেন। বুধবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। একই সঙ্গে কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখাতেও বিষয়টি জানিয়েছেন। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে
― Advertisement ―
লোকে জানল, তিনি ব্র্যাড পিটের প্রেমিকা
প্রেমিকাকে নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। এতদিন তার গোপন প্রেম নিয়ে মানুষের মধ্যে যে ফিসফাস, সেসব বন্ধ করে দিলেন এই...
প্রতারণার অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী



