― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

পাকিস্তানের বিপক্ষে ২০২ রানে অলআউট বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে ‘পাকিস্তান শাহিনস’ বিপক্ষে ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল টাইগাররা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঘাম ঝরানো ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ৩৮.২ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ, রান করতে পারে কেবল ২০২। 

বাংলাদেশের স্কোরবোর্ড ২০২’ নিয়ে যেতে অবশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার সৌম্য সরকার, এরপর মেহেদী হাসান মিরাজ।

শেষদিকে তানজিম হাসান সাকিব ৩০ ও নাসুম আহমেদের ১৫ রানের ইনিংসের কল্যাণে দলের রান ছাড়িয়ে যায় দুইশো। 

ওপেনার তানজিদ হাসান তামিম ৬ রানের বেশি করতে পারেননি। ইনিংস বড় করতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

মাত্র ১২ রান করতেই মুবাসসির খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরত যান প্যাভিলিয়নে। 

সেটা ধরে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছেন মেহেদি হাসান মিরাজও।

তবে তার বিদায়ের পরই ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনআপে।