পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৬ নেতাকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়র উত্তর হোগলাবুনিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল ফকিরের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত মাস্টার মো. ইউনুস হাওলাদারের ছেলে ও চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), একই ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের আবুল বাশারের ছেলে উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সভাপতি মো. নাইম হাওলাদার শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে ও মো. কামরুজ্জামান গাজী (৫২) এবং দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম গাজী (৫০)।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।



