― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

থার্টি ফার্স্ট নাইটে বরিশাল জুড়ে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট ঘিরে বরিশাল নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একই সাথে বাড়ানো হয়েছে পুলিশের টহল । সাদা পোশাকে পুলিশের নজরদারী, গুরুত্বপূর্ন স্থানে সন্দেহভাজনদের তল্লাশীসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়।

পাশাপাশি বিএমপির প্রতিটি থানা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে এই রাতে। এছাড়া নতুন বছরের প্রথম প্রহরে যাতে কোনোভাবেই কেউ ফানুস না ওড়ায় ও আতশবাজি কিংবা পটকা যেন না ফোটায় সে সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে ।

থানা গুলোকে নির্দেশনায় বলা হয়েছে, নিজ নিজ থানা এলাকায় যেন কোনোভাবে বিএমপির নির্দেশনা অমান্য করে কেউ যাতে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো কিংবা ফানুস ওড়াতে না পারে। পাশাপাশি যারা ফানুস ও আতশবাজি বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

আজ দুপুর ২ টায় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব রুনা লায়লা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

এদিকে থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে হাই-অ্যালার্টে রয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফানুস ও আতশবাজি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড সামাল দিতে এরইমধ্যে বরিশাল ফায়ার স্টেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা সতর্ক অবস্থায় থাকে। পাশাপাশি সেনাবাহিনীও কঠোর অবস্থানে থাকবে বলে জানা গেছে।

বরিশাল নগরীর যেসব এলাকায় ফানুস ও আতশবাজি বিক্রি হয় থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে গত কয়েকদিন সেসব জায়গায় অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। স্থানীয় ফানুস বিক্রেতাদের ফানুস বিক্রি না করতে অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নির্দিষ্ট থানাধীন এলাকায় যেন কোনোভাবে থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে ফানুস বিক্রি ও ওড়ানো না হয়। তারপরেও যদি কেউ ফানুস ওড়ায় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

আরো জানা যায়, ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বরিশালে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। উন্মুক্ত স্থানে যাতে থার্টিফার্স্ট নাইটের কোনো অনুষ্ঠান না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা থাকবে কঠোর।

তারপরও কেউ যদি নিষেধাজ্ঞা অমান্য করে থার্টিফার্স্ট নাইট উদযাপন করে তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে পুলিশ। এছাড়া বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে নিরাপত্তা চেকপোস্ট। এসব চেকপোস্টে কাউকে সন্দেহ মনে হলে পুলিশ সদস্যরা তল্লাশি করবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তার বিষয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কোন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে নগরীর জন্য হুমকী স্বরুপ কিছু ঘটতে পারে এমন তথ্য নেই। তারপরও আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি। সেই সঙ্গে পটকা, আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা পুলিশের টহল বৃদ্ধি ও গুরুত্বপূর্ন স্থানে সাদা পোশাকে পুলিশ মোতায়েনের বিষয়ে বেশী গুরুত্ব দিচ্ছি। এরআগে একটি সভায় বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিএম/জ/রা