― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

ঢাবির নতুন প্রক্টর সাইফুদ্দীন আহমদ

বরিশাল মেইল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক।

বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই নিয়োগ প্রদান করেন। ঢাবি রেজিস্ট্রার অফিস থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভিসি আপনাকে কাজে যোগদানের তারিখ থেকে প্রচলিত শর্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করেছেন। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। আপনার এ নিয়োগ অবিলম্বে কার্যকর করা হবে।

চিঠিতে নতুন প্রক্টর হিসেবে বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্যতার কথা এবং এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। এ ছাড়া, এতে প্রক্টরের দায়িত্বভার গ্রহণ করে সাইফুদ্দীন আহমদের যোগদানপত্র জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।

এর আগে গত ৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. মাকসুদুর রহমান।

সাইফুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যলায়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদানের পূর্বে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

সরকার পতনের পর চলতি মাসের ৯ আগস্ট অধ্যাপক মাকসুদ পুরো প্রক্টরিয়াল বডিসহ পদত্যাগ করেন।

তিনি নরওয়ের বারগেন বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় হচ্ছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, স্থানীয় পর্যায়ের দ্বন্দ্ব নিরসন, রাজনীতি, পাবলিক পলিসি, লোক প্রশাসন ও স্থানীয় সরকার।