― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘ডিবিতে আর কোনো আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না’

বরিশাল মেইল ডেস্ক

ডিবি অফিসে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেসে এ কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, ডিবি অফিসে নায়ক-নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা থাকবে না। ডিবি পরিচয়ে তুলে আনার কলঙ্কিত অধ্যায়ও আর থাকবে না। একইসঙ্গে ডিবিতে আর কোনো ঘুষখোর বা দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার বলেন, কেউ গ্রেপ্তার হলে লুকোচুরি না করে সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হবে।

ডিবির কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডে জড়িত হলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।