― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ঝালকাঠির চার থানার ওসিকে একযোগে বদলি

বরিশাল মেইল ডেস্ক:

ঝালকাঠির চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার ঢাকা পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত দায়িত্বে) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৪২ জন পুলিশ পরিদর্শককে বদলির আদেশ দেওয়া হয়।

এর মধ্যে ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম ও রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এবং কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার ও নলছিটি থানার ওসি মো. মুরাদ আলীকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তবে এ চার থানায় নতুন করে কাদের পদায়ন করা হয়েছে সে তথ্য জানা যায়নি।