― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ঝালকাঠিতে ট্রাক সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

বরিশাল মেইল ডেস্ক

ঝালকাঠির নলছিটি উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত হন রিয়াদ তালুকদার (২৪) ও তার বন্ধু পিয়াল (২২) আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টায় বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলচালক ও তার আরোহী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদ তালুকদারকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।