― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ঝালকাঠিতে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে যুবলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ

বরিশাল মেইল ডেস্ক

ঝালকাঠিতে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে ঝালকাঠি থানায় এ বিষয়ে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. সুমন গাজী (ইব্রাহিম)।

সুমন গাজী লিখিত অভিযোগে বলেন, তিনি একজন গরিব মানুষ, ঝালকাঠি কলেজ মোড় এলাকায় কোনো রকমে ছোট একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করেন। ছাত্রলীগ এবং যুবলীগ নেতা ঝালকাঠি কলেজ মোড়ের বাসিন্দা আমিন হাওলাদার ও শামীম হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন সন্ত্রাসী এক-দেড় মাস আগে আমার কাছ থেকে চাঁদা হিসেবে ১০ হাজার টাকা নেয়।

তিনি বলেন, উল্লেখিত ব্যক্তিরা ১৩ আগস্ট দুপুর ১ টায় তাকে আবারও হুমকি ধমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে দোকান ছেড়ে দিতে হবে ও ঝালকাঠি এলাকা ছেড়ে চলে যেতে হবে বলে হুমকি দেন। তাকে খুন ও গুম করারও হুমকি দেন আমিন-শামীম।