গৌরনদী প্রতিনিধি: গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযান করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। কারিতাস বরিশাল অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার সকালে প্রতিবন্ধীদের নিয়ে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কারিতাস হলরুমে প্রবীণ প্রতিবন্ধী ইউনিয়ন হিতোষী ফোরামের সভাপতি কালিয়া দমন গুহর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার জেরম রিঙ্কু গোমেজ।
বিশেষ অতিথি ছিলেন বিআডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহির, প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, কারিতাসের মাঠ কর্মকর্তা পল রায়, সুনীল মল্লিকসহ অন্যান্যরা। শেষে ৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।



