নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে হামলা চালিয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা। আজ বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, হামলাকারীদের আক্রমণে বেশ কয়েকজন পুলিশ সদস্য জখম হয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা করেছেন। আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে হামলাকারীদের পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।



